
চট্টগ্রাম নগরের কোতোয়ালির দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসার দরজা ভেঙে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহে পচন ধরেছে এবং শরীর কিছুটা ফুলে গেছে।
আজ রোববার বেলা ৩টায় তাঁর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা-পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষিকা পলিয়া চৌধুরী অবিবাহিত ছিলেন এবং বাসায় একাই থাকতেন। তাঁর বাবা মারা গেছেন এবং মা দেশের বাইরে থাকেন।
ঘটনাস্থলে আসা কোতোয়ালি থানা সহকারী উপপরিদর্শক রাশেদুল ইসলাম বলেন, মারা যাওয়া নারী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। টিনশেড বাসায় একাই থাকতেন। স্বজনদের সঙ্গে শনিবার সকাল থেকেই তার যোগাযোগ ছিল না। রোববার সকালে তাঁর পরিবারের লোকজন বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ৯৯৯ এ ফোন করে খবর দেয়।
এএসআই আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা খোলে। পরে ঘরের ভেতরে মেঝেতে শুয়ে থাকা এবং মৃত অবস্থায় পাওয়া যায়।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ফেনী ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (১০ মে) দুপুর ১২টার দিকে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
১৫ মে থেকে রাজশাহীর বাগানগুলোয় আম নামানো শুরু হবে। প্রথমেই আসবে গুটি জাতের আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য উন্নত জাতের আম পাড়া শুরু হবে। পরিপক্ব আমের বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন এ বছরও ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহে বড় ধরনের বিভ্রান্তির ঘটনা ঘটেছে। প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পরীক্ষায় ভুলবশত ২০২৬ শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ করা হয়।
২ ঘণ্টা আগে
ঢাকার ধামরাইয়ে পূর্বশত্রুতার জেরে ফিরোজ মাহমুদ (৪০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুনালাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজ মাহমুদ অর্জুনালাই গ্রামের বাসিন্দা।
২ ঘণ্টা আগে