
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের চারটি দাখিল মাদ্রাসার ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠানে নিবন্ধিত ২৬ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে মাত্র ১৬ জন। কিন্তু অংশ নেওয়া ১৬ জনের কেউই পাস করতে পারেনি। অন্যদিকে, নিবন্ধিত ১০ শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয়নি।

প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি গোমস্তাপুর উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার শিক্ষাজীবন যাতে আর্থিক সংকটে থেমে না যায়, সে জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখার ভারতের অংশে অবস্থানরত ওই সাতজনকে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দেয়। পরে সীমান্তের কাছাকাছি কাঁটাতারবিহীন অংশ দিয়ে তাদের ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে....

বিয়ের পিঁড়িতে বসার সব আয়োজন চূড়ান্ত ছিল। কিন্তু পড়ার টেবিল ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে চাননি দশম শ্রেণির এক শিক্ষার্থী। নিজের স্বপ্ন বাঁচাত স্কুলের প্রধান শিক্ষকের ফোন থেকে জাতীয় শিশু সহায়তা হটলাইন ‘১০৯৮’-এ কল করেন তিনি। এর পরপরই প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় সেই বাল্যবিবাহ।