
চাঁদপুরের মাধ্যমিক শিক্ষা প্রশাসনে জনবল সংকট তীব্র হয়ে উঠেছে। জেলার ৮টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ৭টিতেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাবরক্ষক, অফিস সহকারীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। ফলে বিদ্যালয় ও মাদ্রাসার নিয়মিত তদারকি, শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত কাজ, প্রশাসনিক কার্যক্রম ও দাপ্তরিক নথিপত্র ব্যবস্থাপনায় ব্যাঘাত ঘটছে।
জেলা শিক্ষা অফিসের নিজস্ব তথ্যের ভিত্তিতে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ্ স্বাক্ষরিত প্রতিবেদনটি ২৭ জুলাই পাঠানো হয়। প্রতিবেদনে জেলার শিক্ষা অফিসগুলোর বিদ্যমান জনবল ও শূন্য পদের বিস্তারিত তথ্য তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও ডাটা এন্ট্রি অপারেটরের তিনটি পদ শূন্য। ফরিদগঞ্জে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ খালি রয়েছে।
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অফিস সহকারী ও অফিস সহায়কের পদ শূন্য। মতলব উত্তর উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও হিসাবরক্ষকের তিনটি পদে কোনো কর্মকর্তা-কর্মচারী নেই।
মতলব দক্ষিণ উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য। শাহরাস্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অফিস সহকারী ও অফিস সহায়কের তিনটি পদ খালি রয়েছে।
হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনবল সংকট সবচেয়ে বেশি। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, হিসাবরক্ষক ও নিরাপত্তা প্রহরীর চারটি পদই শূন্য। হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলো বিদ্যালয় ও মাদ্রাসার প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক পরিবেশ এবং বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ দপ্তর হিসেবে কাজ করে। কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় নিয়মিত তদারকি ও প্রশাসনিক কাজে চাপ বাড়ছে।
শিক্ষকদের বেতন-ভাতা সংক্রান্ত কাজ, বিভিন্ন প্রতিবেদন তৈরি ও পাঠানো, প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম তদারকি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ নানা কাজে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উপজেলা শিক্ষা অফিসের ওপর নির্ভর করতে হয়। কর্মকর্তার পদ শূন্য থাকায় এসব কাজে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা অফিসে প্রয়োজনীয় কর্মকর্তার পদ খালি থাকায় অনেক সময় জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পাওয়া যায় না। কোনো কোনো কাজের জন্য একাধিকবার অফিসে যোগাযোগ করতে হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমেও সময়ক্ষেপণ হচ্ছে।
শিক্ষকদের ভাষ্য, জনবল সংকট শুধু দাপ্তরিক কাজের গতি কমাচ্ছে না; এর প্রভাব পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত তদারকিতেও। শিক্ষা অফিসের কর্মকর্তাদের মাঠপর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসা পরিদর্শন এবং বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে। পর্যাপ্ত জনবল না থাকলে এই তদারকি কতটা কার্যকরভাবে করা সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
উপজেলা পর্যায়ে তীব্র সংকট থাকলেও চাঁদপুর জেলা শিক্ষা অফিসের পরিস্থিতি তুলনামূলক ভালো। জেলা শিক্ষা অফিসে একটি অফিস সহায়কের পদ শূন্য রয়েছে। তবে জেলা শিক্ষা অফিসার, সহকারী জেলা শিক্ষা অফিসারসহ প্রধান পদগুলোতে জনবল কর্মরত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ্ বলেন, ‘উপজেলা পর্যায়ের শূন্য পদগুলোর তালিকা ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (মাধ্যমিক), কুমিল্লার উপপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যই এসব তথ্য জানানো হয়েছে।’
মোহাম্মদ রুহুল্লাহ্ বলেন, ‘সমস্যা থাকলেও বর্তমানে যে জনবল আছে, তা নিয়েই আমাদের নিয়মিত কাজ চালিয়ে যেতে হচ্ছে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে