
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাঁর বাবা আবুল হাসেম (৬০)। নিহত রাকিব ঢাকায় বাবার চোখের চিকিৎসা করাতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার (৪ এপ্রিল) সকালে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ উপজেলাধীন ধানুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানা-পুলিশ জানায়, দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খেজুরগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহী দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁর বাবা আবুল হাসেম চিকিৎসাধীন। হতাহতরা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এমদাদুল হক বলেন, রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার অটোরিকশাটি জব্দ করা হয়েছে। অটোরিকশাচালক পালিয়ে থাকায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
৯ মিনিট আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
১৩ মিনিট আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর স্বজনের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন ও বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামে বিয়ে বাড়িতে এক তরুণকে হত্যার অভিযোগে করা মামলার এক আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ ইসমত আরা এই আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
১ ঘণ্টা আগে