চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মীদেরকে মারধরের অভিযোগে একটি জাতীয় দৈনিকের সম্পাদকসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার মতলব উত্তর থানায় মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
তবে মামলায় অভিযুক্ত ওই সম্পাদকের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর হলেও তিনি ঢাকায় থাকেন। ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন বলে জানা গেছে।
অনুপস্থিত ব্যক্তিকে মামলায় আসামি করার বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবিরের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংশ্লিষ্ট থানায় ওসির সঙ্গে কথা বলতে বলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে যায়। সেখানে মামলার আসামি মো. আনিছুর রহমান ওরফে কানা আনিছের নির্দেশে সংঘবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা–মোবাইল ফোন নিয়ে যায়।
একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে। তারা নৌকার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। এই ঘটনায় আহত দেখানো হয়েছে, মতলব উত্তর উপজেলার মুদাফর এলাকার মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল (৩৫) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. শাকিল দেওয়ানকে (৩৬)।
আহতদের পক্ষে থানায় মামলাটি দায়ের করেন মতলব উত্তর ষাটনল বাড়ীভাঙা প্রধানিয়া বাড়ির নিজাম উদ্দিনের ছেলে ও আহত শাকিলের ছোট ভাই মো. জহিরুল ইসলাম (৩৪)। মামলায় ২৭ জনের নাম ও ১২ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং ককটেলের অংশ বিশেষ পেয়েছে। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলা হয়েছে বিষয়টি আমরা জানি না।
কারণ, মামলায় আসামিদের নাম ও পিতার নাম ব্যবহার হয়। তবে আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে।’

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামের এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার...
২ ঘণ্টা আগে
অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার...
২ ঘণ্টা আগে