Ajker Patrika

একের পর এক হত্যাকাণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

চাঁদপুর প্রতিনিধি
একের পর এক হত্যাকাণ্ড ও স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা: চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে চাঁদপুরে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারে আয়োজিত মিছিল ও সমাবেশে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, এত হত্যাকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব।

দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামীতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন বলে মাইকিং করার পরিস্থিতি তৈরি হতে পারে।’

গণভোট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে। পছন্দ হোক বা না হোক, জনগণের রায় বাস্তবায়ন করতে হবে।

হাজীগঞ্জ বাজার ছাড়াও দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতাকর্মীরা ওসমান হাদীসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত