চাঁদপুরে মতলব দক্ষিণে রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোড়াধারি গ্রামের এ বিক্ষোভ মিছিল হয়।
মানববন্ধনে এলাকাবাসী ‘রাস্তা চাই রাস্তা চাই’ স্লোগান দেন। এ সময় তাঁরা হাসপাতালে যেতে নানা দুর্ভোগের কথা তুলে ধরেন। দীর্ঘ ৪০ বছরের যাতায়াতের একমাত্র রাস্তাটি কেটে নষ্ট করার প্রতিবাদ জানান। এ সময় তাঁরা দেড় কিলোমিটারের রাস্তাটি ঘোড়াধারি ঈদগাহ মাঠ থেকে খান বাড়ি জামে মসজিদ পর্যন্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবি জানান।
এলাকার বাসিন্দা শওকত তালুকদার এই বিষয়ে বলেন, ‘৪ দিন আগে রাতে রাস্তাটি কেটে ফেলে কে বা কারা। তবে এলাকার হুমায়ন হাজী, আলমগীর হাজী ও নাছির তালুকদারের ষড়যন্ত্রের শিকার হয়ে রাস্তাটিতে এখন চলাচল বন্ধ। আমরা চাই সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটির অসমাপ্ত কাজ সম্পন্ন করা হোক।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘ইউনিয়ন পরিষদের একটি বরাদ্দের কাজ চলছে। হঠাৎ রাতে রাস্তাটির একাংশে কেটে ফেলে দুর্বৃত্তরা। দুপক্ষের সম্পত্তি মেপে রাস্তার কাজ ধরা হয়েছিল।’
হুমায়ন হাজী এই বিষয়ে বলেন, ‘এখানে রাস্তা ছিল না। এটি আমার খরিদকৃত সম্পত্তি। আমি থানায় অভিযোগ করেছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি কেটে আবারও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। গর্তটি ভরাট করে রাস্তার বাকি কাজ করা হবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।’

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম।
১৬ মিনিট আগে
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
৪৪ মিনিট আগে
সরকারি চাকরিবিধি অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তাঁর নিজ কর্মস্থল এলাকায় সার্বক্ষণিক অবস্থান করা বাধ্যতামূলক। অথচ নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমরান হোসেন ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
১ ঘণ্টা আগে