
চাঁদপুরে সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিম আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকালে পৌর এলাকার জিয়ানগর অনি-রনি ব্রিকসের সামনে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
মিম উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন জানায়, মিম তাঁর নানির সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নানির হাত ছেড়ে সড়ক পার হতে দৌড় দেয়। এ সময় রামগঞ্জগামী সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে সে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের তিন গ্রামের ৯ যুবকের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষের উপস্থিতিতে চোখের পানি তাঁদের শেষ বিদায় জানান স্বজন ও এলাকাবাসী। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় মো. নাছির উদ্দিন (৪৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।
৭ মিনিট আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাতের আয়োজন সম্পন্ন করা হয়েছে। জেলার ১৩টি উপজেলার ঈদুল আজহার নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
৩৬ মিনিট আগে
১৯৯তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। প্রতিবছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় জামাত এখানে হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে