
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়।
রোববার (১৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদরের আনন্দবাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে জেলেদের আটক করা হয়।
অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের ৩ হাজার মিটার কারেন্ট জাল। কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে ৩ জনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ৬ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
জব্দ কারেন্ট জাল কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং নৌকা কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। সঙ্গে ছিলেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, কোস্ট গার্ড ও নৌ পুলিশের দুটি দল।

রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরের কৃষক আলমাস মিয়া বলেন, ‘আমার ধান পেকে গেছে। ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছি না, আবার তেলসংকটে মেশিনও আসছে না। পরিবহনের জন্য গাড়িও নেই। সব মিলিয়ে মহাবিপদে পড়ে গেছি।’
২ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
৮ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।
৮ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। জাতির এই বীর সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
৮ ঘণ্টা আগে