
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে।
আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সভায় উপস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২ জুলাই থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু করার।
এবারের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হচ্ছে...
১ ঘণ্টা আগে
বর্তমান বিসিএস পরীক্ষাব্যবস্থা পর্যবেক্ষণ করলে একটি বিষয় এখন অনেকটাই স্পষ্ট—‘আগে প্রিলি, পরে লিখিত’ ধরনের প্রচলিত প্রস্তুতি কৌশল এখন আর যথেষ্ট কার্যকর নয়। বিশেষ করে সাম্প্রতিক বিসিএস পরীক্ষাগুলোর কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য তুলনামূলক খুব কম সময় পাওয়া..
৮ ঘণ্টা আগে
উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম আকর্ষণীয় গন্তব্য সুইডেন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য দেশটির বিশ্ববিদ্যালয়গুলোয় রয়েছে নানা ধরনের বৃত্তির সুযোগ। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের অধীনে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি....
৯ ঘণ্টা আগে
আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষা সামনে রেখে শেষ মুহূর্তে অনেকের মধ্যে ভয়, উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়। তবে সঠিক পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং মানসিক দৃঢ়তা থাকলে এই সময়টাকেই সবচেয়ে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব। এইচএসসি পরীক্ষার্থীদের শেষ সময়ের প্রস্তুতি ও পরীক্ষা কৌশল...
১০ ঘণ্টা আগে