
বরগুনার পাথরঘাটায় জমির বিরোধকে কেন্দ্র করে একদল নারীর হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন। মরিচের গুঁড়া ছিটিয়ে হামলা, ভাঙচুর ও মারধরের এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পাথরঘাটা বাজারের পূর্ব মাথায় মাংসের দোকান-সংলগ্ন একটি পানের দোকান ও বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। ঘটনার দিন একদল নারী হঠাৎ দোকান ও ঘরে হামলা চালান। এ সময় ঘরের সামনের অংশ ভাঙচুর করে পাশের পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বাধা দিতে গেলে হামলাকারীরা মরিচের গুঁড়া ছিটিয়ে প্রতিপক্ষকে ছত্রভঙ্গ করেন এবং মারধর করেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন মিজানুর রহমান, তাঁর স্ত্রী হাফিজা বেগম, মো. সোহাগ, মুছা, রকি, তছলিমা ও খাদিজা। গুরুতর আহত মিজানুর রহমান ও হাফিজা বেগমকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মিজানুর রহমানের দাবি, প্রায় ৫২ বছর আগে ক্রয় করা এক শতক জমির ওপর তাঁরা বসতঘর নির্মাণ করে বসবাস করছেন এবং ঘরের সামনের অংশ পানের গুদাম হিসেবে ব্যবহার করেন। তাঁর অভিযোগ, প্রতিবেশী হামেজ খানের পরিবার দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করছে। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ঘরের চালা মেরামতের সময় হামলা চালানো হয়। তবে অভিযুক্ত পক্ষের সদস্য তছলিমা বলেন, জায়গাটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং প্রতিপক্ষ জোরপূর্বক দখল করে রেখেছে। জমি উদ্ধারে গেলে উল্টো তাঁদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বলেন, এটি দীর্ঘদিনের জমির বিরোধ। একাধিকবার সালিসির উদ্যোগ নেওয়া হলেও কোনো পক্ষ সমাধান মেনে না নেওয়ায় বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে। ঘটনার খবর পেয়ে পাথরঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ বলেন, উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় হাজির হতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৩৩ মিনিট আগে
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামে এক নারী মারা গেছেন।
৩৫ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা...
৩৫ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে প্রশাসন। আজ বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
৩৬ মিনিট আগে