Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মনজুরুল ইসলাম বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত