
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে অগ্নিকাণ্ডে দুটি কাপড়ের দোকানসহ পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় পাঁচটি দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো—মিঠু মজুমদারের ফার্মেসি, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোজাম্মেল মিয়ার হার্ডওয়্যারের দোকান ও আহসান সিকদারের মুদিদোকান।
আগুনে ক্ষতিগ্রস্ত লিটন সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ। দোকানে ১৫ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিল। আগুনে আমার সব শেষ করে দিল।’
আরেক কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা জানান, তাঁর দোকানেও ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিল। তবে কিছু মালপত্র সরাতে পেরেছেন তিনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন বলেন, ‘শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। তদন্ত করলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১৩ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১৩ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৭ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৯ মিনিট আগে