চাঁদপুরের মতলব দক্ষিণে মঈন উদ্দিন (১৬) নামের ব্যাটারিচালিত কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্বৃত্তরা কিশোরের অটোরিকশার ব্যাটারি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওই কিশোরের অটোরিকশাটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি। সুরতহালের সময় কিশোরের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
হত্যার শিকার মঈন উদ্দিন উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের নাছির উদ্দীন মিয়াজীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে নিহত মঈন উদ্দিন বড়। সে অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয়সহ ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাত।
স্থানীয়রা জানায়, খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় কিশোরের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় তার পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।
মঈন উদ্দিনের বাবা নাছির উদ্দীন বলেন, গতকাল শুক্রবার বিকেলে মোবাইলে ফোন পেয়ে তাঁর ছেলে ঘর থেকে বেরিয়ে যান। সন্ধ্যায় বাড়ি না ফেরায় এলাকায় খোঁজাখুঁজি করা হয়। রাতে মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। আজ সকালে ধনারপাড় এলাকায় গেলে শুনতে পান বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে। গিয়ে দেখেন তাঁর ছেলের নিথর দেহ পড়ে আছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৬ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে