
ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের জন্য পৃথক আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সেখানে রোগীদের আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যার বিপরীতে ২৭ জন রোগী ভর্তি রয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, অনেক অভিভাবক অসুস্থ শিশুদের নিয়ে মেঝেতে রয়েছেন। গরমের মধ্যে ভোগান্তির কথা জানিয়েছেন রোগীর স্বজনেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে আক্রান্ত রোগীরা হামে ভুগছে কি না।
চিকিৎসকেরা জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের অবস্থা অনুযায়ী নিয়মিত চিকিৎসা দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আক্তার হোসেন বলেন, ‘হামের উপসর্গ নিয়ে বর্তমানে ২৭ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে।’

রাত সাড়ে ১১টার দিকে এলাকায় বিদ্যুৎ না থাকায় মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলাম (৩৬) নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ তাঁর ওপর হামলা চালায়।
১০ মিনিট আগে
মায়ের মৃত্যুর পর সেনাসদস্য সোহেল আলী ও তাঁর ভাই জয় আলী ওয়ার্ডে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক তানিয়া আক্তার ও মো. শিবলীর কাছে যান। তাঁরা অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলার কারণে তাঁদের মায়ের মৃত্যু হয়েছে। সোহেল আলী এ সময় ভিডিও করছিলেন।
১৫ মিনিট আগে
সুমিষ্ট আর রসালো বলে বিদেশি ফল আঙুরের চাহিদা এ দেশে বরাবরই বেশি। দামও তাই মোটামুটি আকাশছোঁয়া। তবে এবার দেশের মাটিতেই সুমিষ্ট আঙুর ফলিয়ে বাজিমাত করলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আবুল হাসেম মোড়ল। গাজীপুরের শ্রীপুরে আবুল হাসেমের বাগানে বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলে রয়েছে বাহারি আঙুর।
২ ঘণ্টা আগে
সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজসংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামতকাজে নিয়োজিত শ্রমিক ও মালামাল বহনকারী একটি পিকআপের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
২ ঘণ্টা আগে