
টাঙ্গাইলের সখীপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার তক্তারচালা এলাকায় সখীপুর-গোড়াই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরেরা হচ্ছে মোজাম্মেল হোসেন (১৬) ও ইয়ানুর (১৭)। এতে গুরুতর আহত মাহির হাসানকে (১৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত মোজাম্মেল হোসেন উপজেলার হাতিবান্ধা উত্তরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এবং ইয়ানুর হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত মহিলা সদস্য শিউলী বেগমের ছেলে। তারা দুজনেই স্থানীয় খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে তক্তারচালা বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ সময় ইয়ানুর ও মাহির গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকার উত্তরা এলাকায় গিয়ে ইয়ানুরের মৃত্যু হয়। শনিবার রাত ১১টার দিকে ইয়ানুরের প্রতিবেশী নজরুল ইসলাম মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে।

ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
২৯ মিনিট আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে
উপজেলার আবুল হোসেন জহুরা উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন ও দখলীয় প্রায় এক বিঘা জমি নিজেদের দাবি করে জবরদখলের চেষ্টা করছেন এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ফকির ও তাঁর লোকজন।
১ ঘণ্টা আগে