
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া উচ্চবিদ্যালয়ে সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারায় এক শিক্ষকের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম উপজেলার মোগড়া উচ্চবিদ্যালয় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।
জাতীয় সংগীত গাইতে না পারা শিক্ষক হলেন শরীরচর্চার শিক্ষক মো. সোহরাব হোসেন। এ সময় বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকে কারণ দর্শানোর জন্য ইউএনওকে নির্দেশ দেন জেলা প্রশাসক।
জানা গেছে, জেলা প্রশাসক মো. শাহগীর আলম আজ সকাল সাড়ে ১০টার দিকে মোগড়া উচ্চবিদ্যালয়ে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন খোঁজখবর নেন। শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের উপস্থিতির হার কম দেখতে পান। এ নিয়ে তাঁকে ভর্ৎসনা করেন ডিসি। একপর্যায়ে জাতীয় সংগীত গাইতে বলেন। কিন্তু তিনি সম্পূর্ণ সংগীত গাইতে না পারায় জেলা প্রশাসক রাগান্বিত হয়ে শরীরচর্চা শিক্ষকের বেতন স্থগিত রাখার নির্দেশ দেন। যত দিন পর্যন্ত ছাত্রছাত্রীরা শুদ্ধভাবে সম্পূর্ণ জাতীয় সংগীত গাইতে না পারবে, তত দিন পর্যন্ত বেতন স্থগিত থাকবে। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলেন জেলা প্রশাসক।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিসি স্যার মোগড়া উচ্চবিদ্যালয়ে গিয়ে বিভিন্ন খোঁজখবর নেন। এ সময় সম্পূর্ণ জাতীয় সংগীত বলতে না পারায় ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সোহরাব হোসেনের বেতন স্থগিত রাখার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেনকেও কারণ দর্শানোর নির্দেশ দেন।

চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
২২ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
২৮ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে