সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম।
প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর এলাকার পুরানবাজারের কলেজ রোডসংলগ্ন ডাকবাংলো ও আশপাশের এলাকায় পৃথকভাবে বিএনপির দুই পক্ষ সভা আহ্বান করেছে। একই সময়ে কর্মসূচি পালনের ঘোষণায় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
এ বিষয়ে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডাকবাংলো ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষের জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়া ওই এলাকায় লাঠি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। ১৪৪ ধারার আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম বলেন, দুই পক্ষের সভা-সমাবেশকে ঘিরে উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
২ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
৩৪ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৪০ মিনিট আগে
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে