
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়ক থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি ককটেল বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে গাছে লেগে বিস্ফোরিত হয়। অপরটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে বিস্ফোরিত হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে গোপালগঞ্জের তিনটি আসনের সংসদ সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁর দাবি, কোনো একটি মহল পরিকল্পিতভাবে অনুষ্ঠানের আগে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৩ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
৯ মিনিট আগে
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসে আবারও দুই রোহিঙ্গা নাগরিকের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগ উঠেছে। রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুজনের এনআইডি তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে নূর হালিমার এনআইডি গত ১১ আগস
১ ঘণ্টা আগে