
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ব্যাংক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফউদ্দিন (৩৯), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪), বেসরকারি নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ (৩০), বেসরকারি নিরাপত্তাকর্মী আব্দুল হাই (৪২) এবং ব্যাংকটির দীঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান জানান, ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা কার্যালয়ে তদন্ত কার্যক্রম চালায়। তদন্ত শেষে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি অগ্রণী ব্যাংকের শ্রীনগর বাজার শাখায় শত শত গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হন সিনিয়র সহকারী ম্যানেজার শরীফুজ্জামান সোহাগ। পরে শরীফুজ্জামান সোহাগকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়।

নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামে এক শিশু মারা গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুকুরে ডুবে নিহত রাব্বি কৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
১ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীনসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল বৃহস্পতিবার প্রার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
১১ মিনিট আগে
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ বাহাউদ্দিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। তবে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন তত্ত্বাবধায়ক।
১৩ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন ট্রাভেলস নামের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেঁওচিয়ার পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে