
১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কর্মসূচির কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা। আজ মঙ্গলবার বেলা ১১টায় শহরের কাউতলী এলাকায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তরা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত ২৭ জন ইপিআই পোর্টারের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে তাঁদেরকে ধারদেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি। এই অবস্থায় তাঁরা আসন্ন ঈদুল আজহার আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি পেশ করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহসভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।
সিভিল সার্জন নোমান মিয়া বলেন, ইপিআই পোর্টারদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির তাঁদের সমস্যার সমাধান হবে।

সিরাজগঞ্জের কামারখন্দে ফজলে রাব্বি (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিয়ে না হওয়া ও মাদকাসক্তি থেকে তিনি হতাশায় ভুগছিলেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় দম্পতির মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দম্পতির বাড়ি উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের মঠখোলা কাগারচর গ্রামে।
৯ মিনিট আগেচট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইপিজেড ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে ১৭ আগস্ট রাতে মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিমিটেড কারখানায়।
১১ মিনিট আগে
ভোলা সরকারি কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের প্রভাষক শুভ্রদেব সূত্রধরের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর অনৈতিক সম্পর্কের অভিযোগে ওই শিক্ষককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। আজ বুধবার শুভ্রদেবকে ওএসডি করে নাটোরের আব্দুল পুর সরকারি কলেজে সংযুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।
১৪ মিনিট আগে