
রাজধানীর মোহাম্মদপুর এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রাজা ওরফে ‘পিচ্চি রাজা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
জুয়েল রানা জানান, থাইল্যান্ড থেকে দেশে ফেরার সময় বিমানবন্দর থানা-পুলিশের সহযোগিতায় পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্ত্রী ও শ্যালকও সঙ্গে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর থানায় পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, বিস্ফোরক, মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা তিনটি, হত্যা চেষ্টা মামলা সাতটি, বিস্ফোরক মামলা চারটি, বিশেষ ক্ষমতা আইনের মামলা একটি, মারামারির মামলা একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩ টিসহ মোট প্রায় ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল পিচ্চি রাজা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে বিভিন্ন সময় আত্মগোপনে চলে যায় সে। সম্প্রতি দেশের বাইরে অবস্থানের তথ্য পেয়ে তার ওপর নজরদারি বাড়ানো হয়।
এডিসি জুয়েল রানা বলেন, পিচ্চি রাজা ও তার সহযোগীদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

পিরোজপুরের নেছারাবাদে পৃথক ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
অপহরণের পর দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। দণ্ডিত পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে...
১২ মিনিট আগে
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম মধ্য বানছড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা সেনা জোন বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। দিনব্যাপী এ ক্যাম্পে তিন শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা পায়।
২৭ মিনিট আগে
ভোলার মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৭ মিনিট আগে