
ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যপণ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগে একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ দল। আজ রোববার সদর উপজেলার টিএ রোডের শাহী বেকারি নামক একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. বশির আহমেদ উপস্থিত ছিলেন।
জানা যায়, শহরের সিরাজুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শাহী বেকারি থেকে প্যাটিস কেনা হলে খাদ্যের ভেতরে তেলাপোকা পাওয়া যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে বেকারিটিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেকারির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ, অরক্ষিতভাবে খাদ্য প্রস্তুত এবং যত্রতত্র তেলাপোকার অস্তিত্ব পাওয়া যায়।
এ কারণে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মোছলেহ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর ২৫ শতাংশ অর্থাৎ ১০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান সিরাজুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসাকে প্রদান করা হয়।
এ ছাড়া খাদ্য প্রক্রিয়াজাতকরণে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য অতিরিক্ত আরও ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা দাঁড়ায় এক লাখ টাকা।
জানতে চাইলে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের অনিয়ম পুনরায় ধরা পড়লে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

রংপুর বিভাগে জ্বালানি তেল পরিবহনের সঙ্গে যুক্ত এক ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন।
৩ মিনিট আগে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস-সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাটবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।
৮ মিনিট আগে
পাবনায় হঠাৎ করে বেড়েছে হামের প্রাদুর্ভাব। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া নতুন সাতজন রোগীসহ চিকিৎসাধাীন রোগীর সংখ্যা ২৭। টিকা নেওয়া সত্ত্বেও এত শিশু আক্রান্ত হওয়ায় টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
১৬ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ রোববার (২৯ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের হাতে এ খাদ্যসহায়তা তুলে দেন।
৩৪ মিনিট আগে