
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলায় ঘুরতে আসা এক তরুণীর অভিযোগ তাঁকে ইশরাক মিয়া (২৩) নামের এক যুবক উত্ত্যক্ত করেছেন। বিষয়টি দেখে ওই তরুণীর ভাই প্রতিবাদ করলে ইশরাক মিয়া ও তরুণীর ভাইয়ের সঙ্গে থাকা কয়েকজনের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ইশরাক মিয়া ধারালো ছুরি দিয়ে তালাত মিয়া (২৩) নামের একজনকে বুকে ও পিঠে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত তালাত মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকার জাফর মিয়ার ছেলে।
ঘটনার সময় মেলায় দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তালাত মিয়াকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
মেলার দায়িত্বে থাকা রমজান বলেন, ‘ঘটনার সময় পুলিশ ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে মেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী, শিশুসহ নিহত হয়েছেন একই পরিবারের ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
১৭ মিনিট আগে
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর প্রত্যেকের বয়স আট মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮-তে।
২৮ মিনিট আগে
পাগলা মসজিদে এবার সংগৃহীত টাকা জমা করতে হয়েছে ৪৩টি বড় বস্তায়! ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এবার।
৩০ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ২০টি পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে মুলাদী প্রেসক্লাবের সামনে উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব ষোলঘর গ্রামের বাসিন্দারা এ কর্মসূচি পালন করেন।
৩৪ মিনিট আগে