
বগুড়ার শেরপুরে ফসলি জমিতে ছিঁড়ে পড়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরে বাবার খোঁজে গিয়ে একই তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর ছেলে। স্বামী ও ছেলেকে জমিতে পড়ে থাকতে দেখে অসুস্থ হয়ে পড়েন কৃষকের স্ত্রীও। শুক্রবার উপজেলার টুনিপাড়া মৌজার একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম কোরবান আলী (৪৫)। আহত ছেলে মো. রবিন (১৮)। তাঁদের বাড়ি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা উত্তরপাড়া গ্রামে।
নিহতের ভাতিজা নুর আলম ও শ্যালক আবদুল কাদের জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কোরবান আলী জমিতে যান। ধারণা করা হচ্ছে, সেখানে বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। দিনভর বাড়ি না ফেরায় সন্ধ্যার দিকে তাঁর ছেলে রবিন বাবার খোঁজে জমিতে যান। সেখানে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে তিনিও গুরুতর আহত হন।
রাত ৭টার দিকে স্বামী ও ছেলের খোঁজে রুবি খাতুন স্থানীয় এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে জমিতে যান। সেখানে গিয়ে স্বামী ও ছেলেকে পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে ওঠেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা ব্যক্তি ও স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর রাতেই মরদেহ উদ্ধার করা হয়।
আহত রবিনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রুবি খাতুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের পরিদর্শক সবুজ কুমার হালদার বলেন, টুনিপাড়া এলাকায় ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন রয়েছে। খুঁটি থেকে তার ছিঁড়ে জমিতে পড়ে থাকার বিষয়টি স্থানীয়ভাবে কেউ তাঁদের জানায়নি। খবর পাওয়ার পর শুক্রবার রাতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ছিঁড়ে যাওয়া তার মেরামত করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
তবে স্থানীয় কয়েকজন কৃষকের দাবি, তিন দিন আগে ঝোড়ো হাওয়ায় ওই লাইনের তার ছিঁড়ে জমিতে পড়ে যায়। দীর্ঘ সময় সেটি পড়ে থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের মতে, বিষয়টি আগেই সমাধান করা হলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। রাতেই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর এবং পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরের বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সুপারিবাগানে ঢুকে পড়ার অভিযোগে তিনটি ছাগল পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর কাছে প্রতিকার না পেয়ে মৃত ছাগলগুলো নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী ছাগল মালিক এবং তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
৩৫ মিনিট আগে
রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা’ পলাশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
৩৮ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানববন্ধনের ঘোষণাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুই প্রবীণ শিক্ষক...
৪১ মিনিট আগে