
বগুড়ার কাহালুতে বিরোধপূর্ণ পুকুরে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা রাহুল সরকার (২৮) খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল সরকার বগুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি বগুড়া শহরের কৈগাড়ি এলাকার আব্দুস সোবাহান সরকারের ছেলে। কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মাগুড়া গ্রামের একটি খাস পুকুর নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে রাহুল সরকারের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে রাহুল সরকার সেখানে গিয়ে বড়শি দিয়ে পুকুর থেকে মাছ ধরার সময় গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় রাহুলকে উপুর্যপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু বলেন, রাহুল মাগুড়া গ্রামের একটি খাস পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। মঙ্গলবার উজ্জ্বল নামের এক যুবদল কর্মীকে সাথে নিয়ে মাগুড়া গ্রামে যান। শিবলু দাবি করেন, সেখানে বড়শি দিয়ে মাছ ধরার সময় গ্রামের কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মী রাহুলের উপর হামলা করে উপুর্যপরি ছুরিকাঘাত করে। রাহুল দৌড়ে গিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে আবারো ছুরিকাঘাত করে।
সৌরভ হাসান শিবলু বলেন, ওই বাড়ির লোকজন রাহুলকে রক্ষা না করে বাড়ির বাহিরে ফেলে রেখে রক্ত পানি দিয়ে মুছে ফেলে এবং বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনার অনেক পরে পুলিশ এসে রাহুলের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। খুনের সাথে জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তাৎক্ষণিক কাউকে সনাক্ত করে আটক করা যায়নি।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে