
বগুড়ার করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতু পুনর্নির্মাণের কাজ তিন বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ শেষ না হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বেশি ভোগান্তির শিকার হচ্ছে জেলার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার অন্তত ১২ লাখ মানুষ। কেননা তারা এই সেতুর ওপর বেশি নির্ভরশীল।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেতুটি পরিত্যক্ত করা হয়। পরবর্তীকালে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রায় ১৯ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে পুনর্নির্মাণের কাজ শুরু হয়। কার্যাদেশ অনুযায়ী ২০২৪ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বাড়িয়ে সর্বশেষ ২০২৫ সালের জুন পর্যন্ত মেয়াদ নির্ধারণ করা হয়। কিন্তু সেই সময়সীমাও অনেক আগে শেষ হয়েছে, তবুও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়।
সরেজমিনে দেখা গেছে, সেতুর প্রায় ৮৭ শতাংশ ভৌত কাজ শেষ হলেও এখনো রেলিং ও সৌন্দর্যবর্ধনের কাজ বাকি রয়েছে। সেতুর ওপর অস্থায়ীভাবে বাঁশের ঘেরা দিয়ে রাখা হয়েছে, যা পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের ধীরগতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, এমনকি হোঁচট খেয়ে নদীতে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটছে।
চেলোপাড়া এলাকার বাসিন্দা অনিমেষ রায় বলেন, এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। আগে এখানে ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো ছিল। এখন সংযোগ সড়ক নির্মাণ হলেও সেতুর কাজ শেষ না হওয়ায় আমাদের দুর্ভোগ কমেনি।
স্থানীয় আরেক বাসিন্দা আজমল হোসেন জানান, ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং অটোরিকশা দাঁড়িয়ে থাকার কারণে স্কুলগামী শিশুদের নিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তারা দ্রুত ফুটপাত দখলমুক্ত করে সেতুর কাজ সম্পন্ন করার দাবি জানান।
এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক বলেন, ৩১ জুলাই ২০২২ সালে কার্যাদেশ দেওয়া হয়। বর্তমানে ভৌত কাজের অগ্রগতি ৮৭ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৫৬ শতাংশ। চুক্তিমূল্য অপরিবর্তিত রেখেই অবশিষ্ট কাজ, বিশেষ করে সৌন্দর্যবর্ধনের কাজ, আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
স্থানীয়দের মতে, বগুড়া শহরের সঙ্গে পূর্বাঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ ঝুলে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নিষেধ করেছিল সরকার। নিষেধাজ্ঞার শেষে এখন মেঘনাপারের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে জেলার ৫০ হাজারের বেশি জেলে মাছ ধরতে নদীতে নামবেন।
১ ঘণ্টা আগে
বাগেরহাটের ফকিরহাটে সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও গ্রামীণ পুনর্বাসনকেন্দ্র লোকবল ও যন্ত্রপাতি থাকা সত্ত্বেও প্রশিক্ষণ হয়নি দীর্ঘ ১৪ বছর। এতে পড়ে থেকে নষ্ট হচ্ছে লাখ টাকার যন্ত্রপাতি ও অবকাঠামো। মাঝে মধ্যে প্রশিক্ষণের জন্য এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) যুব
১ ঘণ্টা আগে
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের একটি শাখার ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। চয়নের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
২ ঘণ্টা আগে
ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামের এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য ন
৩ ঘণ্টা আগে