
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার তথ্য সংগ্রহ করে বিভিন্ন অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ২ হাজার ৩১১ জনের তালিকা তৈরি করেছে। অভিযুক্ত ব্যক্তিদের তথ্য যাচাইয়ের কাজ চলমান রয়েছে। অনিয়মের মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে ডিলারশিপ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে নতুন ডিলার নিয়োগ করা হবে।
আজ বুধবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানীর এক প্রশ্নোত্তরে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। তিনি জানান, দেশের বিদ্যমান সার ডিলারের মধ্যে বিসিআইসির নিয়োগকৃত ৫ হাজার ৬৬৯ জন ও বিএডিসির ৫ হাজার ৩৩৬ জন।
জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষকদের মধ্যে সঠিক সময়ে প্রয়োজন অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ অব্যাহত রাখতে দেশে ১১ হাজার ৫ জন সার ডিলার নিয়োজিত রয়েছেন।
জামায়াতে ইসলামীর (গাজীপুর-৪) সংসদ সদস্য সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ইটভাটার ব্যবহারের জন্য ফসলি জমির উপরিভাগের মাটি কাটার ফলে ১৫ হাজার ৪৫০ একর জমি আবাদের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী, দক্ষতাভিত্তিক ও শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এ লক্ষ্যে জাপানের শিক্ষাব্যবস্থার সফল অভিজ্ঞতা, কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা কামনা করা হয়ে
৩৩ মিনিট আগে
নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশন আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড, আবেদন কোন্ পর্যায়ে রয়েছে তা জানা এবং অনুমোদনের অগ্রগতি অনুসরণ —সবকিছুই অনলাইনে করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি কমবে হয়রানি ও অপ্রয়োজনীয় অফিস যাতায়াত।
১ ঘণ্টা আগে
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনটি শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরা
২ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, আগামী ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাস্তবায়নের জন্য ইতিমধ্যে ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে