
পটুয়াখালীতে বেসরকারি প্রতিষ্ঠান সফট বাইটের একটি শাখার ম্যানেজার ফয়সাল বাদশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর রুমমেট নাইমুল ইসলাম চয়ন পলাতক রয়েছেন। চয়নের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে শহরের পৌর এলাকার সবুজবাগ ১০ নম্বর লেনের একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফয়সাল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর সফট বাইট নামক একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন ফয়সাল।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজেদুল ইসলাম সজল বলেন, ‘আবদ্ধ অবস্থায় একটি ঘরে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিআইডি, পিবিআইসহ সকলে আমরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ধরনের আলামত জব্দ করেছি। বিভিন্ন ধরনের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারব, এটি হত্যা নাকি আত্মহত্যা।’

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
১১ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
২৬ মিনিট আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৩ ঘণ্টা আগে