
মধ্যাহ্ন বিরতির পর আজ বুধবার বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বক্তৃতার মাঝপথে অধিবেশন কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ সময় নিজের আসনে না বসে দুই সারি পেছনে বসেন তিনি। আইনমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর নিজ আসনে বসেন।
রীতি অনুযায়ী সংসদের কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় তাঁর সামনে দিয়ে যাওয়া যায় না। প্রধানমন্ত্রী সেই রীতি অনুসরণ করেন।
পরবর্তীতে প্রধানমন্ত্রীর এই বিষয়টিকে সামনে এনে সেখান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল। সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য যারা আছি তারা আমরা একটু অবজারভ করব। মাননীয় আইনমন্ত্রী..উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে..। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার লেট আস লার্ন।’

বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তৃতীয় পক্ষ দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে...
২৮ মিনিট আগে
ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সরকার। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ, অস্থায়ী কাউন্টার ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার...
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনীতির পটপরিবর্তনের পর এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও খুনোখুনির একাধিক ঘটনা ঘটেছে। কয়েক দশক ধরে এটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে। আজ সোমবার সকালে রাজধানীর শাপলা হলে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক...
২ ঘণ্টা আগে