
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক হেলপার। আজ সোমবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ উপজেলার নাগরকান্দী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মনির হোসেন (২৮)। তিনি পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে। আহত হেলপার লায়ন মিয়া (২৫) একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, চালক মনির হোসেন ঘুমাচ্ছিলেন আর হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন। সোমবার সকাল ৭টার দিকে ট্রাকটি মহাসড়কে নাগরকান্দি এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে যায়। হেলপারকে আহত অবস্থায় বের করা গেলেও চালক আটকে পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে চালকের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩২ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে