বগুড়ার শেরপুরে ধানখেত থেকে নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে স্থানীয় কৃষকেরা তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, নুরুল ইসলামের বাড়ি ধুনট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার ছেলে ইমদাদুল হক (৩৭) শুক্রবার ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম জানান, ধান কাটতে যাওয়া কৃষকেরা বেলা ১১টার দিকে প্রথমে লাশটি দেখতে পান। নিহতের গ্রাম নিশ্চিন্তপুর লাঙ্গলমোড়ার পূর্বদিকে অবস্থিত। লাশের ডান চোখ উপড়ে নেওয়া এবং ডান কান কাটা ছিল।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আঘাতজনিত অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরমান পশ্চিম খালকুলা গ্রামের আরব খানের ছেলে। তাঁর স্ত্রী লাবনী খাতুন অন্তঃসত্ত্বা। তাঁদের দুটি শিশুসন্তান রয়েছে। বড় মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, ছোট মেয়ের বয়স পাঁচ বছর। এদিকে নিজে অন্তঃসত্ত্বা, অন্যদিকে দুটি শিশুসন্তান। এমন অবস্থায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী লাশ বাড়িতে নিয়ে আসার....
৩ ঘণ্টা আগে
জ্বালানি সরবরাহে চাপের মধ্যেই ৩০ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি বাল্ক জাহাজ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম বন্দরে এটি পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান।
৩ ঘণ্টা আগে
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারে বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।
৪ ঘণ্টা আগে
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে থ্রি-হুইলার মাহিন্দ্রা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত এবং একই বিদ্যালয়ের পাঁচ শিক্ষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার হৃদয়মেম্বারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে