
বোনারপাড়া-সান্তাহার রুটে বগুড়ার সুখানপুকুর এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে রাখার ঘটনা ঘটে। বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
আফজাল হোসেন জানান, আজ সকালে খুলে ফেলা দুটি ফিশপ্লেট রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে পড়ে। তাৎক্ষণিকভাবে রেলের কর্মীরা ফিশপ্লেটগুলো পুনরায় স্থাপন করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন। তিনি জানান, ফিশপ্লেট খুলে ফেলার বিষয়টি ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়। এতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা হতে পারত। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছে। বগুড়া স্টেশন থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বাড়ানো হয়েছে।

গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের ক্ষমতা জাতীয় মানবাধিকার কমিশনের কাছে দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহীর মানবাধিকারকর্মী ও সাংবাদিকেরা। গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে সুরক্ষা, নিখোঁজদের পরিবারের সম্পত্তি ব্যবস্থাপনার সুযোগ এবং ফিরে আসা ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জ
৩ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে সিয়াদ হাসান মিনু (২৮) নামের এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিনু উপজেলার পুরান বাট্টাজোড় গ্রামের সাহেব আলীর ছেলে।
৬ মিনিট আগে
চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফরা। আজ রোববার সকালে বিজয়নগরের শ্রম ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শ্রমিকেরা..
৮ মিনিট আগে
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাঁর কাছ থেকে পুলিশের কাছ থেকে লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও ৩টি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক বিক্রির ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।
১০ মিনিট আগে