
বগুড়ার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে ‘মোকামতলা উপজেলা’ গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। বহুদিনের প্রত্যাশিত এই ঘোষণায় মোকামতলা অঞ্চলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে বগুড়ার মোকামতলা উপজেলা। প্রস্তাব অনুযায়ী শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়নের অংশ নিয়ে গঠিত হবে নতুন এই উপজেলা।
এ খবর ছড়িয়ে পড়ার পরপরই মোকামতলা এলাকায় শুরু হয় আনন্দ উদ্যাপন। মোকামতলা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং মোকামতলা মডেল প্রেসক্লাবের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। পরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি আনন্দ মিছিল মোকামতলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের প্রত্যাশা ছিল মোকামতলাকে উপজেলা হিসেবে ঘোষণা করা। উপজেলা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করছি।’
বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘মোকামতলাকে উপজেলা হিসেবে গড়ে তোলার মাধ্যমে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক ভোগান্তি কমবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সরকার সব সময় জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেয়, এটি তারই বাস্তব উদাহরণ।’
স্থানীয় বাসিন্দাদের আশা, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং নতুন উপজেলা হিসেবে মোকামতলা উন্নয়নের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
৬ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
৬ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
৬ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৬ ঘণ্টা আগে