
বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
নতুন গঠিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে মোকামতলা উপজেলা, যা বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে করা হয়েছে। মাতামুহুরী উপজেলা গঠন করা হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে।
এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে রুহিয়া উপজেলা ও ভুল্লী উপজেলা গঠন করা হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক হিসেবে জাহাঙ্গীর আলম খানকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
১৩ মিনিট আগে
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হামের টিকাদান কর্মসূচিতে সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, হামের টিকাদান কর্মসূচিতে ডিএনসিসি সারাদেশে প্রথমস্থান অর্জন করেছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগরে ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক ছড়ায় (খালে) পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে।
১৯ মিনিট আগে