
বগুড়ার শেরপুরে গোয়ালঘরে আগুন লেগে পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন গবাদিপশুর মালিক মো. দবিবুর রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা গবাদিপশুগুলো বের করে আনা সম্ভব হয়নি।
দবিবুর রহমান বলেন, ‘গরু ও ভেড়াগুলোই ছিল আমার পরিবারের আয়ের অন্যতম উৎস। এগুলো পালন করে আমি সংসারের খরচ চালাতাম। এক রাতের আগুনে আমার পাঁচটি গরু ও সাতটি ভেড়া পুড়ে মারা গেছে। এতে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন নতুন করে গবাদিপশু কেনার মতো সামর্থ্য আমার নেই।’
শেরপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালঘরে থাকা গরু ও ভেড়া পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে বগুড়ার শহরতলির তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
এডিস মশার লার্ভা নিধনে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫০০ কর্মী। এদিকে বিমানবন্দর এলাকায় একটি দোকানে এডিস লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত...
১৫ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
মাদারীপুরে টিউমারের অপারেশন করাতে গিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন আনু বেগম (৫৫) নামে এক নারী। ভুল চিকিৎসায় তাঁর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। দুই দফায় অপারেশন করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগী ও স্বজনেরা।
২১ মিনিট আগে