
মাদারীপুরে টিউমারের অপারেশন করাতে গিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন আনু বেগম (৫৫) নামে এক নারী। ভুল চিকিৎসায় তাঁর পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে বেসরকারি ক্লিনিকের এক চিকিৎসকের বিরুদ্ধে। দুই দফায় অপারেশন করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগী ও স্বজনেরা।
আজ শনিবার স্বজনেরা জানান, সদর উপজেলার চর কালিকাপুর গ্রামের আনু বেগম পায়ে ব্যথা নিয়ে শহরের নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালের চিকিৎসক মাহমুদুল হাসান মাসুমের পরামর্শ নেন। তাঁর নির্দেশে ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, এক্স রেসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসক মাহমুদুল অস্ত্রোপচারের কথা জানান। গতকাল শুক্রবার সকালে পায়ের গোড়ালিতে টিউমার অপারেশন শুরু করেন চিকিৎসক। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হন তিনি।
এ সময় পায়ের রগ কেটে ফেলা হয় বলে অভিযোগ স্বজনদের। এতে রোগীর পা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এরপর একই প্রতিষ্ঠানের অন্য চিকিৎসক রুহুল আমিন চয়নের নেতৃত্বে ফের অস্ত্রোপচার চালানো হয়। তিন ঘণ্টা পর রোগীকে দেওয়া হয় বেডে। ভুল চিকিৎসার অভিযোগ এনে অভিযুক্তের বিচার দাবি করেছেন রোগী ও স্বজনেরা।
এদিকে, এরই মধ্যে ওষুধপত্রসহ অসহায় ভুক্তভোগীর চিকিৎসা খরচ হয়েছে ৪০ হাজার টাকা। হাসপাতালের বিল করা হয়েছে আরও ৭০ হাজার টাকা। এই ব্যয় বহন করা আনু বেগমের স্বামী কৃষক বুলু খানের পক্ষে কষ্টাসাধ্য।
আনু বেগমের ছেলে বাবলু খান বলেন, ‘চিকিৎসকের ভুল অপারেশনে আমার মায়ের এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছি না। চিকিৎসক মাহমুদুল হাসান মাসুমের বিচার চাই।’
আনু বেগম বলেন, ‘আমি হেঁটে ক্লিনিকে এসেছি কিন্তু ডাক্তার না বুঝেই অপারেশন করে পায়ের রগ কেটে ফেলেছেন। অপারেশন করতে তিন ঘণ্টার বেশি সময় লেগেছে। ভবিষ্যতে আমার হাঁটাচলা করা অনিশ্চিত হয়ে পড়েছে।’
তবে অভিযুক্ত চিকিৎসক মাহমুদুল হাসান মাসুমের দাবি, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভুল থাকায় এমন ঘটনা হয়েছে। পরে সিদ্ধান্তের পরিবর্তন আসলে যৌথ চিকিৎসকের সমন্বয়ে দ্বিতীয় দফা অপারেশন করা হয়। এতে রোগীর তেমন স্বাস্থ্যঝুঁকি নেই বলেও জানান তিনি।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শরীফুল আবেদিন কমল। তিনি বলেন, ‘টিউমার অপারেশন করাতে গিয়ে এমন ঘটনার দায়ভার ক্লিনিক কর্তৃপক্ষ এড়াতে পারেন না।’
জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক মাহমুদুল হাসান মাসুম রাজধানী ঢাকার মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি প্রতি শুক্রবার সারা দিন মাদারীপুর শহরের নুর জাহান সেলিম নিরাময় হাসপাতালের রোগী দেখেন।

খুলনায় ভাত চুরি করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজমল ওরফে আযমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের খাজা খানজাহান আলী আবাসিক হলের পেছনে ইসলামনগর রোডের চারতলা একটি মেসে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ওই ছাত্রকে মারপিট...
৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন না হলে ৮ দফা দাবি এক দফায় রূপ নেবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধান না করতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে যাব।’
১৯ মিনিট আগে
গণভোটের গণ রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ আট দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাবেশকে ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মাঠ ও আশপাশের সড়কে টাঙানো হয়েছে ২০০ মাইক।
২১ মিনিট আগে