
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট ও গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় শরীফ (২৩), আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২) নামের চিহ্নিত মাদকাসক্ত যুবক দেশীয় অস্ত্র নিয়ে একই এলাকার প্রবাসীর বাড়িতে ঢোকে। ঢুকেই পানি চাওয়া হয়। পরে প্রবাসীর ছেলে পানি নিয়ে দরজার কাছে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এরপর দুর্বৃত্তরা ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে।
পুলিশ জানায়, লুটের পর প্রবাসীর ছেলের গলায় চাপাতি ধরে পাশের ঘরে তার মাকে দলবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা। তাঁরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ভুক্তভোগীদের কাছে তিন দিনের মধ্যে আরও দুই লাখ টাকা দাবি করে হুমকি দেয়। এই ঘটনা প্রকাশ করলে ধারণ করা ভিডিও ফেসবুকে ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়।
পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে যান এবং থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আজ শুক্রবার বিকেলের দিকে অভিযান চালিয়ে রাজিব নামের একজনকে পুলিশ আটক করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি পানিতে ফেলে দেন তিনি। পরে পুলিশ মোবাইলটি উদ্ধার করে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, ‘এ ঘটনায় রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। আজ সন্ধ্যায় ভুক্তভোগী মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মৃত্যুর কিছুদিন আগে তাঁর ব্লাড ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তাঁর পৃথিবী যাত্রার ইতি ঘটে। পরে সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালিমাতা মন্দিরের শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। ১৮ সেপ্টেম্বর ঢাকেশ্বরী জাতীয়...
১১ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটে এক নারীর সঙ্গে আটক হওয়া পুলিশের পরিদর্শক মাহবুব আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। ওই নারীর কোনো অভিযোগ না থাকায় মাহবুবকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বিকেলে ওই নারীকেও ছেড়ে দেওয়া হয়।
২৩ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে বজ্রপাত রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এক হাজারের বেশি তাল বীজ বপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত কালীগঞ্জ’। আয়োজকেরা জানান, বজ্রপাতের ঝুঁকি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ..
৩৮ মিনিট আগে
রাতে বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের গুদাম থেকে এসব চাল পাচার করা হচ্ছিল। এ সময় সাধারণ লোকজন ধাওয়া দিলে পাচারকারীরা চালের বস্তা রেখেই পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দেওয়া হয়।
৪২ মিনিট আগে