Ajker Patrika

দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি  
দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার আপন ইসলাম (২৬) এবং সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৪০)।

যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় প্রামাণিক বলেন, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক রেখে মেরামতের কাজ করা হচ্ছিল। রাত দেড়টার দিকে ঢাকাগামী আলিশা পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাক মেরামতের কাজে থাকা আপন ইসলাম ও আসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত