
বগুড়ায় একটি ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে অটোরিকশাচালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় গ্যাস নিতে আসা কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে বগুড়ার শহরতলির তিনমাথা এলাকায় অতিথি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টের ছাউনি ছিন্নভিন্ন হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় নিরাপত্তাদেয়াল, ট্যাংকসহ বিভিন্ন স্থাপনা। আগুনে কয়েকটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিং স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে গ্যাস প্ল্যান্টের ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন সেখানে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গ্যাস নিচ্ছিল। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে চালকসহ পাঁচজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত ব্যক্তিদের মধ্যে অটোরিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, গ্যাস রিফিলের স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অতিথি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক সানোয়ার হোসেন বলেন, কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা তাঁরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বরিশালের আগৈলঝাড়ায় আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে এক প্রবাসীর বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
১২ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের তেতৈতলা হাসপয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়েছে।
১৮ মিনিট আগে