
বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকেরা ফুটবল খেলছিল। একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি শুরু হলে পরিস্থিতি শান্ত করতে জামিল শেখ এগিয়ে যায়। এ সময় শেরুয়া দহপাড়া এলাকার শাকিল (২২) তাকে লাথি ও কিল-ঘুষি মারেন। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযুক্ত শাকিল শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

নোয়াখালী পৌর এলাকায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সুধারাম মডেল থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার স্টিক ও লুণ্ঠিত ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কর্মকর্তা-কর্মচারীরাও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
২১ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ তাঁর বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।
৩৮ মিনিট আগে
গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ....
৪২ মিনিট আগে