পুরান ঢাকায় কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে কারা অধিদপ্তরের নিজস্ব ব্যবস্থাপনায় একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট স্থাপন করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন।
কারা অধিদপ্তর জানিয়েছে, নতুন এই মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট কারা কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে এটি স্টাফ কল্যাণে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এ সুবিধার আওতায় কারা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসা কর্মকর্তা-কর্মচারীরাও চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এ ছাড়া একজন স্টাফ, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনা মূল্যে প্যাথলজিক্যাল ল্যাব সাপোর্ট পাবেন। অন্যদিকে স্টাফদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়ি সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে একই সেবা গ্রহণের সুযোগ পাবেন।
কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানসম্মত করতে ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৪ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে