
গাইবান্ধায় নতুন ধরা একটি বিষধর সাপকে খেলার প্রশিক্ষণ দিতে গিয়ে সাপের কামড়ে আজাদুল ইসলাম ঘুটু (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) হেদায়েতুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আজাদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আজাদুল ইসলাম ঘুটু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল শিয়ালগাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজাদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পাতা খেলায় সাপ প্রদর্শন করতেন। সম্প্রতি তিনি কলাগাছে সাপ পেঁচিয়ে খেলা দেখাতেন। মঙ্গলবার শাখাহার ইউনিয়নের আসাদ মোড়ে আয়োজিত পাতা খেলায় অংশ নেওয়ার জন্য সোমবার বিকেলে উপজেলার কোচাশহর এলাকা থেকে একটি বিষধর সাপ ধরে আনেন তিনি।
পরে সাপটিকে খেলার উপযোগী করার জন্য প্রশিক্ষণ দেওয়ার সময় সেটি তাঁকে কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র এলাকায় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরী বলেন, সাপে কাটা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, সাপে কামড়ানোর পর তাঁকে প্রথমে একজন ওঝার কাছে নেওয়া হয়েছিল। পরে হাসপাতালে আনা হয়।

পুরান ঢাকার কলতাবাজারে একটি ছাত্রী মেস থেকে র্যাব পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই র্যাব সদস্যরা চলে যান বলে জানিয়েছে...
৬ মিনিট আগে
জমি সংক্রান্ত বিরোধ নিয়ে গ্রাম্য সালিস না মানায় ২০ সদস্যের একটি পরিবারকে ২৩ দিন ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরিবারটির অভিযোগ, তাঁদের সঙ্গে আশপাশের কেউ কথা বললে, তাঁদের অটোরিকশায় চড়লে কিংবা আয়-রোজগারের কাজে সহযোগিতা করলে ১০ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সালিসে।
১ ঘণ্টা আগে
ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর হিমাগারমালিক ও আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে জেনারেটর চালিয়ে হিমাগারের কার্যক্রম সচল রাখার চেষ্টা করছেন তাঁরা। এতে নির্দিষ্ট তাপমাত্রা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে জেলার ১১টি হিমাগারে সংরক্ষিত প্রায় ৭৭ হাজার টন আলু নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ভালুকায় ঘরের মাটির দেয়াল ধসে আয়েশা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির বাবা সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে