
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।
ওই চিকিৎসকের পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মারাত্মক মানসিক বিষণ্নতা ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল।
গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ হাউজিং সোসাইটির পঞ্চম তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন ডা. হেমিকা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানান, দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছিল।
ডা. হেমিকার বাবা ড. আর চন্দ্র নিজেও গাজিয়াবাদের একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি পুলিশকে জানান, ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে তাঁর মেয়ে ক্রমাগত মানসিক চাপ ও গভীর বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।
ঘটনার পরপরই আবাসিক এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করছে। তবে দুর্ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে কি না—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে