বগুড়ার সোনাতলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর গৃহকর্তা কামরুজ্জামান আত্মগোপন করেন।
মৃতরা হলেন চায়না বেগম ও তাঁর মেয়ে খাদিজা খাতুন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি সংসারে অভাব-অনটনের কারণে মা-মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চায়না বেগমের বাবা তারাজুল ইসলামের দাবি তাঁর মেয়ে ও নাতনিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছেন জামাই।
কামরুজ্জামান জোড়গাছা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী।
পুলিশ জানায়, আজ বিকেলের দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর ঘরের আড়ার সঙ্গে একই দড়িতে ঝুলে থাকা মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সাংসারিক অভাব-অনটন ও ঋণগ্রস্তের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। এর জের ধরে স্বামী কামরুজ্জামানের ওপর অভিমান করে বাড়িতে কেউ না থাকার সুযোগে মা-মেয়ে বাঁশের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে ওসি কবির হোসেন বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যু সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৫ ঘণ্টা আগে
গণপরিবহনে নানা বিড়ম্বনা ও হয়রানির অভিজ্ঞতা নারীদের কাছে নতুন কিছু নয়। তাঁদের এই ভোগান্তি লাঘবে স্কুটি চালানো শেখাকে একটি বড় সমাধান হিসেবে মনে করেন পটুয়াখালীর এক স্কুলশিক্ষিকা ওহিদা পাপড়ি। তিনি নিজে স্কুটি চালাতে পারেন।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার গোমতী নদীর চর ও বাঁধসংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটা চলছেই। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে খননযন্ত্র ও ট্রাক দিয়ে নদীর মাটি কেটে নিয়ে যাচ্ছে। মামলা-হুঁশিয়ারির কোনো তোয়াক্কায়ই করছেন না তাঁরা।
৬ ঘণ্টা আগে