বগুড়ার নন্দীগ্রামে সব ধরনের সবজির দাম কমলেও আলুর বাজার এখনো চড়া। সপ্তাহের ব্যবধানে আলুর ছাড়া সব ধরনের সবজিতে কেজি প্রতি ৩০-৪০ টাকা দাম কমেছে। তবে উপজেলার সবজি চাষিদের অভিযোগ শাক-সবজির বাজার ধস নামায় তাদের পুঁজি হারাতে হচ্ছে।
উপজেলার দুই বড় হাট ওমরপুর ও কুন্দার গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হরতাল ও অবরোধ থাকায় শাকসবজি বাইরে কম যাচ্ছে। এ ছাড়া শীতকালীন শাক-সবজি বাজারে আসাতে প্রতিটি সবজিই ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে। এখন বাজারে প্রতি কেজি বেগুন ২০-২৫, মুলা ৮-১০, ফুলকপি ২৫-৩০, বাঁধাকপি ২৫, পটল ২৫, করলা ৩০, শিম ৪৫, টমেটো ৮০-১০০, বরবটি ৪০-৫০ ও কাঁচামরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া লালশাক, পালংশাক ও মুলা শাকসহ সব ধরনের শাকের বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এক সপ্তাহ আগে এই শাকসবজির দাম প্রায় দ্বিগুণ ছিল। তবে আগের দামেই বিক্রি হচ্ছে এই এলাকার মানুষের সবচেয়ে বেশি চাহিদার সবজি আলু। এখনো প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা কেজি দরে।
খুচরা সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম অর্ধেক। বাজারে এখন প্রতিটি সবজিই ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। বাজারে নতুন আলু কম। আলুর দাম কিছুদিনের মধ্যেই কমে যাবে।
বাজার করতে আসা জয়নাল আবেদিন বলেন, দীর্ঘদিন পর শাকসবজির বাজারে স্বস্তি ফিরেছে। আলু ছাড়া বেশির ভাগ সবজির দাম কমেছে। তবে নিত্যপ্রয়োজনীয় অন্য সব জিনিসর বেশি।
উপজেলার চাকলমা গ্রামের কৃষক মো. তজমল আলী বলেন, শাক-সবজির যে বাজার তাতে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। যারা নিজের হাতে শাকসবজি বেচে তারা কিছুটা টাকা পাবে। আর যারা পাইকারি দেয় তারা লোকসান খাচ্ছে। এখন ১৫০-২০০ টাকা মণ মুলা। ৬০০-৭০০ টাকা মণ কপি। বেগুন ৪০০-৫০০ টাকা মণ। সবজি চাষের যে খরচ। এই বাজারে সবজি বিক্রি করে তবিল খুঁজে পাওয়া যাবে না।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২৪ মিনিট আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৬ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৬ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৬ ঘণ্টা আগে