
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনি এলাকায় তালতলা-মলঙ্গীপাড়া সড়কে মলঙ্গীপাড়া ছড়ার ওপর ৮১ লাখ ২১ হাজার ১৮৬ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে পড়েছে। চলমান ভারী বৃষ্টি ও পাহাড়ি খরস্রোতে সেতুর একটি গাইড ওয়াল ভেঙে গেছে এবং সংযোগ সড়কের উভয় পাশের মাটি ও ইট সরে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস সূত্র ও সরেজমিন তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রামীণ রাস্তায় ১৫ মিটার সেতু বা কালভার্ট নির্মাণ প্রকল্পে সেতুটি নির্মাণ করা হয়।

এমএস এবি কনস্ট্রাকশন খাগড়াছড়ি সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করে। কাজ তদারকিতে ছিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস। গত ৩০ জুন সেতুটি জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, কাজে অনিয়ম বা ত্রুটি ছিল না। নতুন মাটি হওয়ার কারণে এবং পাহাড়ি খরস্রোতে মাটি সরে চাপ দেওয়ায় গাইড ওয়াল ওজন বা ভর নিতে পারেনি। যেহেতু ঠিকাদারের জামানত রয়েছে, তাই গাইড ওয়ালটি আবারও করার পাশাপাশি সংযোগ সড়ক মেরামত করার সুযোগ রয়েছে।
টানা ও ভারী বৃষ্টিতে মানিকছড়ি উপজেলার অভ্যন্তরীণ সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে, উপজেলা সদর-বাটনাতলী ইউনিয়ন সড়কের পান্নাবিল এলাকায় পাকা সড়কের একাংশ ও পান্নাবিল মন্দির সড়কের বিশাল অংশ ভেঙে যাওয়ায় উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া আজ দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি দুর্ভোগের শিকার মানুষের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কর্মহীন পরিবারে শুকনো খাবার বিতরণসহ ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে অস্থায়ী ও স্থায়ী সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে