
রংপুরের পীরগঞ্জে দুগ্ধ খামারিদের সঙ্গে স্থানীয় প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ফজলুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য জীবা আমিনা খান।

প্রধান অতিথির বক্তব্যে জীবা আমিনা খান বলেন, ‘দুগ্ধ খামারিদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।’ তিনি খামারিদের উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত দুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও মিল্কভিটার মহাব্যবস্থাপক এনায়েত করিম চৌধুরী। তাঁরা দুগ্ধ খাতের উন্নয়ন, খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বাজারজাতকরণে বিভিন্ন দিক তুলে ধরেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় দুগ্ধ খামারিরা। সভায় খামারিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দর সঙ্গে অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় করেন জীবা আমিনা খান।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
৩ ঘণ্টা আগে