
ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে বিকেলে মনপুরা আদালতে পাঠায়। তাঁদের চার দিনের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
নিহত মো. রাশেদ (২৭) ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জসিম মিঝি, রহিম মিঝি, মামুন ডাক্তার ও আল-আমিন চৌকিদার। তাঁরা উপজেলার উত্তর ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
এদিকে গত বুধবার রাত ১২টায় উপজেলা বিএনপির সভাপতি সামছুদ্দিন চৌধুরী বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মিলন মাতাব্বর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়।
এতে উল্লেখ করা হয়, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবদীন আকন্দ নামে মনপুরায় গত বছর থেকে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছিল। কাজের মান খারাপ ও ব্যাপক অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করেন রাশেদসহ স্থানীয় অনেকে। বর্তমানে ওই ঠিকাদারি কাজের তদারকির দায়িত্বে থাকা মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গিয়াসউদ্দিন মিজির নেতৃত্বে প্রতিবাদকারীদের ওপর হামলা করে। এ সময় কুপিয়ে জখম করা হয় সাবেক ছাত্রদল নেতা রাশেদসহ ১০-১২ জনকে।
উল্লেখ্য, গত বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন রাশেদসহ ১০ জন। পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরে রাত ৯টার দিকে তিনি মারা যান। রাশেদ সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে। গুরুতর আহত রাব্বি (২৫), সামসুদ্দিন (২৮), সোহান, মামুনসহ ১০ জনকে চরফ্যাশন ও মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আজাদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মনপুরা থানায় ১৭ জনকে আসামি করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।ভোলার মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের কাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত সাবেক ছাত্রদল নেতা নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৫ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে