ভোলার মেঘনা নদীতে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে পানি উন্নয়ন বোর্ডের কাজের ঠিকাদারের বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে যায়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাউবো ও স্থানীয় লোকজন জানায়, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীর তীরে ভাঙন রোধে জাম্পিং দিয়ে বালুর বস্তা ফেলার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ওই কাজের ঠিকাদার মোসলেম উদ্দিন সরদার বালুবোঝাই বাল্কহেডে করে কাজের স্থানে নিয়ে যাচ্ছিলেন। আজ সকালে ভোলার খাল এলাকাসংলগ্ন মেঘনা নদীতে ঢেউয়ের তোড়ে বালুবোঝাই বাল্কহেডটি ঠিকাদারের তিনজন লোকসহ ডুবে যান।
পানি উন্নয়ন বোর্ড ভোলার নির্বাহী প্রকৌশলী (পুর) মো. জিয়াউদ্দিন আরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যাওয়ার পর তিনজন সাঁতরিয়ে তীরে উঠে গেছেন। ফলে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিকাদারের পক্ষ থেকে এগুলো উদ্ধারে কাজ চালানো হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩০ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৬ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে